তৃতীয় প্রান্তিকে রবির রেকর্ড আয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুঠোফোন কোম্পানি রবি অজিয়াটা লিমিটেড চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ৭৮২ কোটি ১০ লাখ টাকা আয় করেছে। এটি গত বছরের একই সময়ের তুলনায় ১৩ শতাংশ এবং চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় ৩ শতাংশ বেশি।গতকাল সোমবার গুলশানে রবির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানানো হয়।তৃতীয় প্রান্তিকের প্রতিবেদন উপস্থাপন করে প্রতিষ্ঠানের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) মাহতাবউদ্দিন আহমেদ বলেন, ‘অব্যাহত রাজস্ব আয় ও কার্যকর ব্যয় ব্যবস্থাপনা এবং সিম ট্যাক্স কমার কারণে চলতি বছরের তৃতীয় প্রান্তিকে প্রাক কর-সুদ-অবচয় আয় দ্বিতীয় প্রান্তিকের চেয়ে ১৮ শতাংশ বেড়েছে। এটা আমাদের যেকোনো প্রান্তিকের সর্বোচ্চ রাজস্ব বৃদ্ধি, যা ৭৮২ কোটি ১০ লাখ টাকা। এটা সম্ভব হয়েছে অব্যাহতভাবে ব্যয় সাশ্রয়ের দিকে মনোযোগ দেওয়ার কারণে।’মাহতাবউদ্দিন জানান, রবি সর্বশেষ প্রান্তিকে সরকারকে দিয়েছে ২৮৭ কোটি ৩০ লাখ টাকা, যা গত বছরের এ সময়ের তুলনায় ২০ শতাংশ বেশি।রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল ক্যুনার বলেন, ‘টেলিযোগাযোগশিল্পের জন্য কঠিন প্রতিকূল পরিবেশেও রবির রাজস্ব প্রবৃদ্ধি ও লাভের ক্ষেত্রে ক্রমাগত ভালো অবস্থানে রয়েছে। আমরা গ্রাহকের অর্থের সর্বোচ্চ মূল্য দিতে প্রতিশ্রুতিবদ্ধ।’সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের ভাইস প্রেসিডেন্ট (যোগাযোগ) মহিউদ্দিন বাবরসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।