তৃতীয় প্রান্তিকের হিসাব দিতে ব্যর্থ ১০ প্রতিষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নিয়ম অনুযায়ী বছরের তৃতীয় প্রান্তিকের হিসাব দিতে ব্যর্থ হয়েছে ১০টি প্রতিষ্ঠান। গত ৩০ সেপ্টেম্বর চলতি বছরের তৃতীয় প্রান্তিকের হিসাব শেষ হয়।ডিএসই ওয়েবসাইট সূত্রে জানা গেছে, ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া বছরের তৃতীয় প্রান্তিকের হিসাব উপস্থাপনে মোট ১০টি প্রতিষ্ঠান ব্যর্থ হয়। এ প্রতিষ্ঠানগুলো হলো—বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, বাংলাদেশ শিপিং করপোরেশন, ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স লিমিটেড, ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেড, যমুনা অয়েল কোম্পানি লিমিটেড, কোহিনূর কেমিক্যাল কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড, মুন্নু সিরামিকস লিমিটেড ও মুন্নু জুটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড।