তৃতীয় বর্ষে ইউএস-বাংলা এয়ারলাইনস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউএস-বাংলা এয়ারলাইনসের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী আজ ১৭ জুলাই। তৃতীয় বছরে পদার্পণ উপলক্ষে তিনটি বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট ও আরও একটি ড্যাশ৮-কিউ৪০০ এয়ারক্রাফট ক্রয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেগুলো চলতি বছরের আগস্ট মাসে ইউএস-বাংলার বিমানবহরে যুক্ত হবে এবং সেপ্টেম্বরে ফ্লাইটে যাবে। বর্তমানে ঢাকা থেকে অভ্যন্তরীণ সব রুট ছাড়াও ঢাকা-কাঠমান্ডু রুটে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইনস। খুব শিগগিরই এই এয়ারলাইনস কলকাতা, পারো, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ব্যাংকক, দোহা, দাম্মাম, দুবাই ও কুনমিং রুটে ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে। বিজ্ঞপ্তি।