তেজগাঁও এলাকায় প্যাকেজিং ইনস্টিটিউট স্থাপনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় একটি প্যাকেজিং ইনস্টিটিউট স্থাপনের দাবি জানিয়েছেন বাংলাদেশ করোগেটেড কার্টন অ্যান্ড এক্সেসরিজ ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিসিসিএএমইএ) নেতারা। সম্প্রতি শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার সঙ্গে এক বৈঠকে বিসিসিএএমইএ এ দাবি জানায়। শিল্প মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে সমিতির সভাপতি রাফেজ আলম চৌধুরী, সহসভাপতি নাজিম উদ্দিন চৌধুরী, পরিচালক মনির হোসেন, সম্পাদক শওকত আলী খান, সহসম্পাদক শেখ শরীফ আহমেদসহ অন্যান্য নেতা উপস্থিত ছিলেন বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।বৈঠকে বিসিসিএএমইএর নেতারা বলেন, দেশে এক হাজারের বেশি করোগেটেড কার্টন এবং এক্সেসরিজ উৎ পাদনকারী শিল্প-কারখানায় তৈরি পোশাক শিল্পে ব্যবহূত বিভিন্ন ধরনের কাঁচামাল তৈরি হচ্ছে। এসব উৎ পাদিত পণ্য রপ্তানি করে গত অর্থবছর ১৮০ কোটি ডলার আয় করা সম্ভব হয়েছে। নীতিসহায়তা পেলে ২০১৮ সাল নাগাদ এ শিল্প খাত থেকে এক হাজার ২০০ কোটি ডলার আয় করা সম্ভব হবে।