তেজগাঁওয়ে কাতার এয়ারের কার্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাতার এয়ারওয়েজের অত্যাধুনিক কার্যালয় রাজধানীর তেজগাঁওয়ে বীর উত্তম শওকত আলী সড়কে সম্প্রতি উদ্বোধন করা হয়েছে। এখানে যাত্রীরা রিজার্ভেশন, টিকিটিংসহ সব ধরনের সেবা একই ছাদের নিচে পাবেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, কাতার এয়ারওয়েজের উপমহাদেশীয় অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট ঈহাব সোরিয়াল এবং স্থানীয় ও ট্রাভেল ব্যবসায়ীসহ প্রায় ২০০ অতিথি। বিজ্ঞপ্তি।