তেরেসা খো এডিবির নতুন আবাসিক পরিচালক হলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) নতুন আবাসিক পরিচালক (কান্ট্রি ডিরেক্টর) হিসেবে নিয়োগ পেয়েছেন তেরেসা খো। তিনি থেবাকুমার কান্দিয়াহর স্থলাভিষিক্ত হবেন। গতকাল বৃহস্পতিবার এডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।গত ১২ জানুয়ারি পর্যন্ত থেবাকুমার কান্দিয়াহ ঢাকায় এডিবির আবাসিক মিশনে আবাসিক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।২২ ফেব্রুয়ারি নতুন আবাসিক পরিচালক ঢাকায় যোগ দেবেন। ১৯৯৭ সালে তেরেসা খো এডিবিতে যোগ দেন। তিনি মূলত অর্থায়ন, অর্থ ব্যবস্থাপনা, নিরীক্ষা ব্যবস্থাপনা, প্রশাসন বিষয়ে অভিজ্ঞ। তিনি যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি লাভ করেন। এ ছাড়া ইন্ডিয়ানার নটর ডেম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন।