তৈরি পোশাক খাতের মানোন্নয়নে সহায়তা দিতে আগ্রহী জাপান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের তৈরি পোশাক খাতের গুণগত মানোন্নয়ন ও পরিবেশের উন্নয়নে (কমপ্লায়েন্স) সহযোগিতা দিতে জাপান আগ্রহী বলে জানিয়েছেন এ দেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত শিরো সাদোসিমা।রাষ্ট্রদূত বলেছেন, বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের সামাজিক প্রতিপালন ইস্যুতে ইতিমধ্যে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) সহায়তায় জাপান কাজ করে যাচ্ছে।শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার সঙ্গে বৈঠক করে এসব কথা বলেছেন জাপানি রাষ্ট্রদূত। শিল্প মন্ত্রণালয়ে গতকাল রোববার এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অতিরিক্ত শিল্পসচিব মো. ফরহাদ উদ্দিনসহ মন্ত্রণালয় এবং জাইকার জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শিল্প মন্ত্রণালয় থেকে পাঠানো এক তথ্য বিবরণীতে এসব জানানো হয়।সাদোসিমা জাপানি বিনিয়োগে স্থাপিত শিল্প-কারখানাসহ সব শিল্পপ্রতিষ্ঠানে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে গ্যাস উত্তোলন বাড়ানোর পরামর্শ দেন।