তৈরি পোশাক খাতের সরঞ্জাম নিয়ে মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৈরি পোশাক খাতের সরঞ্জাম, প্রযুক্তি ও মোড়কজাতকরণের পণ্যসামগ্রী নিয়ে ঢাকায় একসঙ্গে তিনটি আন্তর্জাতিক মেলা শুরু হচ্ছে ১২ জানুয়ারি। চার দিনব্যাপী এ মেলায় বাংলাদেশ, ভারত, চীন, পাকিস্তান, তাইওয়ান, জার্মানিসহ বিভিন্ন দেশের প্রায় চার শতাধিক প্রতিষ্ঠানের স্টল থাকবে।‘প্যাক্সেপো-২০১২’ নামে মূল মেলাটির আয়োজন করছে বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ)। এ ছাড়া ১১তম ‘গার্মেন্টেক’ এবং তৃতীয় ‘ইয়ার্ন অ্যান্ড ফেব্রিকস সোর্সিং ফেয়ার শো’ মেলার যৌথ আয়োজক জাকারিয়া ট্রেড অ্যান্ড ফেয়ার ইন্টারন্যাশনাল ও এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশন।জাতীয় প্রেসক্লাবে গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে মেলা সম্পর্কে বিস্তারিত জানান বিজিএপিএমইএর সভাপতি রাফেজ আলম চৌধুরী।এতে আরও উপস্থিত ছিলেন জাকারিয়া ট্রেড অ্যান্ড ফেয়ারের প্রধান পরিচালন কর্মকর্তা টিপু সুলতান ভূঁইয়া, এএসকে ট্রেডের পরিচালক নন্দ গোপাল, বিজিএপিএমইএর সহসভাপতি আবদুল কাদের খান, নাজিমউদ্দিন চৌধুরী, মীর মাহমুদ আলী প্রমুখ।রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই মেলা অনুষ্ঠিত হবে। মেলার দ্বিতীয় ও তৃতীয় দিনে তৈরি পোশাক খাতের সরঞ্জাম ও মোড়কজাতকরণের ওপর দুটি আন্তর্জাতিক সেমিনার হবে।সংবাদ সম্মেলনে জানানো হয়, গার্মেন্টেক মেলায় তৈরি পোশাকযন্ত্রের মাধ্যমে সুতা ও কাপড় তৈরি, তৈরি পোশাক খাতের সরঞ্জাম, মোড়কজাতকরণ ও প্রযুক্তির প্রদর্শন করবে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো।