তোশিবা এশিয়া প্যাসিফিকের আঞ্চলিক অফিসের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তোশিবা এশিয়া প্যাসিফিক গতকাল শনিবার তাদের বাংলাদেশ আঞ্চলিক অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। ঢাকার ওয়েস্টিন হোটেলে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি তাজুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবি, তোশিবা করপোরেশনের করপোরেট ভাইস প্রেসিডেন্ট ও তোশিবা এশিয়া প্যাসিফিকের ব্যবস্থাপনা পরিচালক ফুমিও্ওটানি, বাংলাদেশ আঞ্চলিক অফিসের মহাব্যবস্থাপক কায্ওুকুসাকাবে এবং সহকারী মহাব্যবস্থাপক সায়াকাকানাগাওয়া। বিজ্ঞপ্তি