তোশিবার পুরস্কার পেয়েছে আইওএম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস (আইওএম) তোশিবা বেস্ট বিজনেস গ্রোথ অ্যাওয়ার্ড লাভ করেছে।তোশিবার দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অঞ্চলের সেরা পরিবেশক হিসেবে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস (আইওএম) এই পুরস্কার পেয়েছে। তোশিবা টেক করপোরেশনের মহাব্যবস্থাপক হিদেতাকা নোনামি আইওএমের পরিচালক রেজাউল করিমের হাতে সম্প্রতি পুরস্কারটি তুলে দেন।ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস (আইওএম) ১৯৭৫ সালে যাত্রা শুরু করে। তখন থেকেই প্রতিষ্ঠানটি দেশে তোশিবার বাজারজাত করছে। বিজ্ঞপ্তি।