তৌফিক আহমদ আবারও বিআইবিএমের মহাপরিচালক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তৌফিক আহমদ চৌধুরী
তৌফিক আহমদ চৌধুরী

তৌফিক আহমদ চৌধুরী আবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) মহাপরিচালক নিযুক্ত হয়েছেন।
বিআইবিএমের পর্ষদ তৌফিক আহমদকে পুনরায় মহাপরিচালক পদে তিন বছরের জন্য নিয়োগ দিয়েছে। তিনি ২০১০ সালে বিআইবিএমের মহাপরিচালক হিসেবে যোগ দেন।
তৌফিক আহমদ ১৯৮১ সালে বিআইবিএমে অনুষদ সদস্য পদে যোগ দেন। পরবর্তী সময়ে তিনি কমনওয়েলথ স্কলারশিপের অধীনে ভারত থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন। দীর্ঘ প্রায় ৩৫ বছর ধরে তিনি বিআইবিএমের শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণ কর্মকাণ্ডে নিয়োজিত আছেন।