ত্রিপুরা সীমান্তে এ বছরই চালু হচ্ছে দুটি সীমান্ত হাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও ভারতের ত্রিপুরা সীমান্তে চলতি বছর চালু হচ্ছে দুটি সীমান্ত হাট। এই হাটের একটি বসবে বিশালগড়ের কসবায় এবং অন্যটি বসবে সাব্রুমের শ্রীনগর সীমান্তে। সম্প্রতি ভারত-বাংলাদেশ যৌথ সীমান্ত হাট কমিটির এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বৈঠকে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া ও ফেনীর জেলা প্রশাসনের প্রতিনিধিরা যোগ দেন। ত্রিপুরার শিল্প ও বাণিজ্যমন্ত্রী জিতেন চৌধুরী গত মঙ্গলবার এসব তথ্য জানিয়েছেন। তিনি আরও বলেছেন, এই হাট বসবে দুই দেশের আন্তর্জাতিক সীমানায়। এই হাটে স্থানীয় লোকজনের পণ্য ক্রয়-বিক্রয়ের সুযোগ-সুবিধা থাকবে।
জানা গেছে, কসবার হাট বসবে সপ্তাহে এক দিন আর শ্রীনগরের হাট বসবে সপ্তাহে দুই দিন। হাট চলবে বেলা একটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। তবে কী কী পণ্য কেনাবেচা হবে, হাটে লেনদেনের জন্য ভারতীয় ও বাংলাদেশি মুদ্রার বিনিময় হার কী হবে ইত্যাদি বিষয়ে দুই দেশ একটি যৌথ কমিটি ঠিক করবে।