ত্রিপুরায় প্লাস্টিক পণ্য রপ্তানি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে ভারতের উত্তর ত্রিপুরার জেলা কৈলাসহরে প্লাস্টিক পণ্য রপ্তানি শুরু হয়েছে।মদিনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের তৈরি তালুকদার প্লাস্টিকের পণ্যের প্রথম চালানটি গত শনিবার ত্রিপুরায় যায়। আর চালানটি পাঠানো হয় বাংলাদেশি রপ্তানিকারক প্রতিষ্ঠান রোজ ভ্যালির মাধ্যমে। রোজ ভ্যালির স্থানীয় প্রতিনিধি নন্তু দাস জানান, এর আগে আরএফএলের প্লাস্টিক সামগ্রী এ পথ দিয়ে ভারতে রপ্তানি করা হয়। এবার দুই লাখ ৩৭ হাজার ৩৮৪ টাকা মূল্যের তালুকদারের প্লাস্টিক পণ্য ঋণপত্রের মাধ্যমে উত্তর ত্রিপুরায় রপ্তানি করা হলো। নন্তু আরও জানান, কৈলাসহরের ব্যবসায়ী আবু তাহের এসব সামগ্রী বাংলাদেশ থেকে আমদানি করেছেন। মূলত গৃহস্থালি পণ্যই রপ্তানি হয়েছে। বিষয়টি নিশ্চিত করে চাতলাপুর শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা নূরুল আমিন বলেন, তালুকদার প্লাস্টিকের সামগ্রী উত্তর ত্রিপুরায় এই প্রথম রপ্তানি হলো।উল্লেখ্য চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলোয় নিয়মিতভিত্তিতে বিভিন্ন পণ্য রপ্তানি ও ভারত থেকে পণ্য আমাদনি হয়ে আসছে।