ত্রিপুরায় ২০ হাজার কেজি ইলিশ রপ্তানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্গাপূজা উপলক্ষে গত শনিবার থেকে আখাউড়া স্থলবন্দরে এক সপ্তাহের জন্য আমদানি-রপ্তানি বন্ধ থাকার কথা থাকলেও গত বুধবার ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় ২০ হাজার কেজি ইলিশ মাছ রপ্তানি হয়েছে। আগরতলা আমদানি-রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক মনিষ বিশ্বাস প্রথম আলোকে ফোনে বলেন, বাঙালির উৎসবের একটা বড় অংশজুড়ে থাকে রসনা বিলাস। ত্রিপুরার অধিকাংশ বাসিন্দাই হলো বাঙালি। রূপালী ইলিশ ছাড়া উৎসবের পূর্ণতা আসে না। সে জন্য ইলিশ আমদানি করা হয়েছে।আখাউড়া বন্দরের মাছ রপ্তানিকারক মো. ফারুক মিয়া প্রথম আলোকে জানান, গতকাল বুধবার প্রায় ৬০ লাখ টাকা মূল্যের ইলিশ রপ্তানি হয়েছে।