ত্রিভুজ নকশার এসি আনল স্যামসাং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশে নিয়ে এসেছে ট্রায়াঙ্গেল এয়ার কন্ডিশনার (এসি)। ত্রিভুজ নকশার এই এসি বিদ্যুৎ সাশ্রয়ী এবং চমৎকার শীতাতপ ব্যবস্থায় নির্মিত। স্যামসাং বাংলাদেশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তিনটি আকারে এই এসি কিনতে পারবেন গ্রাহক। এক টনের মূল্য ৬১ হাজার ৯০০ টাকা, দেড় টনের মূল্য ৮১ হাজার ৯০০ টাকা এবং দুই টনের মূল্য ৯২ হাজার ২০০ টাকা। এসব এসিতে পাঁচ বছরের বিক্রয়োত্তর সেবা (ওয়ারেন্টি) পাবেন গ্রাহক।
স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সি এস মুন বলেন, ‘আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে অভিনব প্রযুক্তির মাধ্যমে গ্রাহকদের আরও উন্নত অভিজ্ঞতা দেওয়া। গ্রাহকদের কথা মাথায় রেখে এর অভিনব ডিজাইন করা হয়েছে এবং এর শীতাতপনিয়ন্ত্রণের ক্ষমতা গ্রাহকদের জন্য স্বাচ্ছন্দ্য বয়ে আনবে।’
স্যামসাংয়ের এই এসি পাওয়া যাবে ট্রান্সকম ডিজিটাল, ইলেকট্রা ইন্টারন্যাশনাল ও র্যাঙ্গস ইলেকট্রনিকসের বিক্রয়কেন্দ্রগুলোয়। বিজ্ঞপ্তি