ত্রিশালে আগের চেয়ে কাটতি বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ঈদের বিকিকিনি জমে উঠেছে। মধ্যরাত পর্যন্ত মার্কেট ও বিপণিবিতানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় চলছে।ত্রিশাল বাজার মেইন রোডের আবদুল রশিদ চেয়ারম্যান মার্কেটের ব্যবসায়ী আবুল হাসিমসহ অধিকাংশ বিক্রেতা জানান, ত্রিশাল ও ভালুকা উপজেলার শিল্পপ্রতিষ্ঠানগুলো সময়মতো বেতন-ভাতা দেওয়ায় শ্রমিকেরা কেনাকাটায় নেমেছেন। এ ছাড়া ভালো ফলন পাওয়ায় কৃষকেরাও কেনাকাটা করছেন।