প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ১৭৬তম শাখা ময়মনসিংহের ত্রিশালে গতকাল সোমবার উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক শামসুল হুদা খান ফিতা কেটে শাখাটির উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. বদিউল আলম। বক্তব্য দেন ন্যাশনাল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আবদুল হামিদ মিয়া ও সৈয়দ মুহাম্মদ বারিকুল্লাহ, সাবেক সাংসদ রুহুল আমীন মাদানী ও দরিরামপুর ব্যবসায়ী সমিতির সভাপতি এ কে এম সামছুদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মীর মোশাররফ হোসেন। বিজ্ঞপ্তি।