প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তালিকাভুক্ত চারটি প্রতিষ্ঠান এ বছরের ৩০ সেপ্টেম্বর তাদের ত্রৈমাসিক হিসাব প্রদানের সময় পেরিয়ে গেলেও কোনো হিসাব প্রদান করতে পারেনি। এমনকি প্রতিষ্ঠানগুলো কোনো কারণও জানায়নি। এই চারটি প্রতিষ্ঠান হলো সিএমসি-কামাল টেক্সটাইল মিলস লিমিটেড, ডেলটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং মন্নো জুট স্টাপলারস লিমিটেড। আজ মঙ্গলবার ডিএসই এ তথ্য জানিয়েছে।সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) নোটিশ নম্বর: এসইসি/সিএমআরআরসিডি/২০০৮-১৮৩/অ্যাডমিন/০৩-৩৪ তারিখ ২৭ সেপ্টেম্বর, ২০০৯ অনুযায়ী এই চারটি প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়েছে।