থাইল্যান্ডে বার্জার পেইন্টসের বার্ষিক বিক্রয় সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে সম্প্রতি বার্জার পেইন্টস বাংলাদেশের বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত হয়।বার্জার পেইন্টসের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী এই সম্মেলনের উদ্বোধন করেন। এতে প্রতিষ্ঠানের বিভাগীয় প্রধান এবং আঞ্চলিক ব্যবস্থাপকেরা কোম্পানির ২০১১ সালের সম্ভাব্য কৌশলগত পদক্ষেপগুলো নিয়ে আলোচনা করেন। রূপালী চৌধুরী বার্জার পেইন্টসের ২০১০ সালের বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনকারী ব্যবস্থাপক ও অন্য কর্মকর্তাদের হাতে স্বীকৃতিস্বরূপ সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন। বিজ্ঞপ্তি।