থাইল্যান্ডে শুল্কমুক্ত সুবিধা চান তোফায়েল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডে রপ্তানি বাড়াতে বাংলাদেশের সব পণ্যে শুল্কমুক্ত সুবিধা চাইলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেছেন, থাইল্যান্ড বাংলাদেশের ৬ হাজার ৯৯৮টি পণ্যে এ সুবিধা দিচ্ছে। সব পণ্য শুল্কমুক্ত সুবিধার আওতায় এলে থাইল্যান্ডে বাংলাদেশি পণ্যের রপ্তানি বাড়বে। 

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের কুইন সিরিকিট ন্যাশনাল কনভেনশন সেন্টারে গতকাল সোমবার ‘বাংলাদেশ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট এক্সপো-২০১৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো ও ব্যাংককের বাংলাদেশ দূতাবাস এ মেলার আয়োজন করেছে। মেলায় বাংলাদেশের ৫৫টি রপ্তানিকারক প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

বিজ্ঞপ্তি