থাইল্যান্ডের কাশেম বান্ডিট বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আশাইউবির সমঝোতা স্মারক স্বাক্ষর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশা ইউনিভার্সিটি বাংলাদেশ (আশাইউবি) এবং ব্যাংককে অবস্থিত থাইল্যান্ডের কাশেম বান্ডিট ইউনিভার্সিটির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে গত সোমবার। আশাইউবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডালেম চন্দ্র বর্মণ এবং কাশেম বান্ডিট ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট (প্রশাসনিক) সুআত সুওয়ানদি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এই সমঝোতা স্মারকের আওতায় প্রতিষ্ঠান দুটি উচ্চশিক্ষা বিস্তার এবং সাংস্কৃতিক তথ্য বিনিময়ে পারস্পরিক সহযোগিতা করবে। আশাইউবির বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান এবং কাশেম বান্ডিট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি