থাইল্যান্ডের বিখ্যাত টমইয়াম ফ্লেভার আনল কেএফসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক রেস্টুরেন্ট চেইন কেএফসি ভোক্তাদের জন্য এবার আনল থাইল্যান্ডের বিখ্যাত টমইয়াম ফ্লেভার। ভোক্তাদের চাহিদা মাথায় রেখে স্বল্পসময়ের জন্য এটি এনেছে প্রতিষ্ঠানটি। হট, লেমনি আর স্পাইসি টমইয়াম ফ্লেভার চিকেন ও বার্গার দুটিতেই পাওয়া যাবে। রাজধানীর গুলশান কেএফসিতে সম্প্রতি এক অনুষ্ঠানের মাধ্যমে এ তথ্য জানান ট্রান্সকম ফুডসের এমডি ও সিইও আক্কু চৌধুরী এবং মার্কেটিং ম্যানেজার আসনাহক। এ সময় বন্যা মির্জা, শারমিন লাকি, তপু, মুনমুন, তুষ্টি প্রমুখ উপস্থিত ছিলেন। টমইয়াম ফ্লেভার ১৭ জুলাই থেকে ঢাকা, কক্সবাজার ও সিলেটের সব কেএফসিতে পাওয়া যাচ্ছে। বিজ্ঞপ্তি।