থাইল্যান্ডের ব্যাংককে ট্রান্সকম বেভারেজেস লিমিটেডের সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে সম্প্রতি ট্রান্সকম বেভারেজেস লিমিটেডের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।সম্মেলনে ট্রান্সকম বেভারেজেস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক লতিফুর রহমান, পরিচালক শাহনাজ রহমান, সাইফুর রহমান, আরশাদ ওয়ালিউর রহমান ও আতিকুর রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী পরিচালক গোলাম কুদ্দুস চৌধুরী এবং খুরশিদ ইরফান চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।এতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত পেপসিকো ইন্টারন্যাশনালের কান্ট্রি ম্যানেজার তেজিন্দার খুরানা এবং উত্তর-পূর্বাঞ্চলের নির্বাহী পরিচালক দীপক আইয়ার।লতিফুর রহমান কোম্পানির ২০০৯ সালের সাফল্যের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন, কর্মকর্তাদের প্রচেষ্টা, কঠোর পরিশ্রম, কাজের প্রতি দায়িত্ববোধ ও সঠিক দিকনির্দেশনার কারণেই ট্রান্সকম বেভারেজেস বাংলাদেশে কার্বোনেটেড সফ্ট ড্রিংকসের বাজারে শীর্ষস্থানটি দখল করেছে। এসব কর্মকর্তার নিষ্ঠার মূল্যায়ন করে পেপসির পুরো টিমকে ২০টি ক্যাটাগরিতে পুরস্কার ও সনদ দেওয়া হয়েছে।২০০৯ সালে অসাধারণ সাফল্যের জন্য কোম্পানি ঢাকা ইউনিট ‘সেরা ইউনিট’ এবং গৌতম ভট্টাচার্য ‘টিডিএম অব দ্য ইয়ার’ ও বিল্লাল আমিন ‘সিই অব দ্য ইয়ার’ পুরস্কার পান। বিজ্ঞপ্তি।