থ্রিজি চালু করতে টেলিটকের চুক্তি স্বাক্ষর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে তৃতীয় প্রজন্মের (থ্রিজি) মোবাইল ফোনসেবা প্রবর্তনের লক্ষ্যে রাষ্ট্রীয় মোবাইল সেবা প্রদানকারী সংস্থা টেলিটক চীনের চায়না ন্যাশনাল মেশিনারি অ্যান্ড ইকুইপমেন্ট ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশনের (সিএমইসি) সঙ্গে এক চুক্তি স্বাক্ষর করেছে। গতকাল সোমবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ চুক্তি স্বাক্ষরিত হয়।এ প্রকল্পটি বাস্তবায়িত হতে প্রায় দুই হাজার কোটি ডলার প্রয়োজন হবে। এতে প্রায় ১৫ হাজার কোটি টাকার ঋণ সরবরাহ করবে চীনের এক্সিম ব্যাংক।চুক্তিতে টেলিটকের পক্ষে সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মজিবুর রহমান এবং চায়না ন্যাশনাল মেশিনারি অ্যান্ড ইকুইপমেন্ট ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশনের পক্ষে প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক ইয়াং ইনচিন স্বাক্ষর করেন।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু এবং মন্ত্রণালয়ের সচিব সুনীল কান্তি বোস। বাসস।