থ্রিডি ডিজাইন দেখে ঘরের রং পছন্দ করার সুযোগ এশিয়ান পেইন্টসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রঙের সঠিক ব্যবহার ও বাস্তব অভিজ্ঞতা দিতে এবং থ্রিডি ডিজাইন দেখে ঘরের রং পছন্দ করতে এশিয়ান পেইন্টস বাংলাদেশ লিমিটেড ঢাকার উত্তরায় কালার আইডিয়া স্টোর চালু করেছে। সম্প্রতি উত্তরার সোনারগাঁও জনপথ রোডের এশিয়ান পেইন্টসের নতুন স্টোরে এই কালার আইডিয়া স্টোরের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন এশিয়ান পেইন্টস বাংলাদেশ লিমিটেডের জেনারেল ম্যানেজার রিতেশ দোষী। এই সময় তিনি বলেন, যাঁরা শুধু ঘরের রং নয়, ঘর সাজানোর সম্পূর্ণ অভিজ্ঞতা পেতে চান, তাঁদের জন্যই কালার আইডিয়া স্টোর। শুরুতে দেশে দুটি কালার আইডিয়া স্টোর চালু করা হয়েছে। একটি ঢাকায়, অপরটি নারায়ণগঞ্জের চাষাঢ়ায়। ভবিষ্যতে দেশে এর সংখ্যা বাড়বে। বিজ্ঞপ্তি