দ. এশিয়ায় টেট্রাপ্যাকের এমডি কান্দার্প সিং
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কান্দার্প সিং সম্প্রতি খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও প্যাকেজিং কোম্পানি টেট্রাপ্যাকের দক্ষিণ এশিয়া মার্কেটের ব্যবস্থাপনা পরিচালক নিযুক্ত হয়েছেন।বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান ও মালদ্বীপ টেট্রাপ্যাকের দক্ষিণ এশিয়া মার্কেটের অন্তর্ভুক্ত।কান্দার্প সিং ১৫ বছর ধরে সংযুক্ত আরব আমিরাত, সুইজারল্যান্ড, ইতালি ও সুইডেনে টেট্রাপ্যাকের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি সুইডেনে টেট্রা রিকার্টের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।নতুন দায়িত্ব প্রসঙ্গে কান্দার্প সিং বলেন, ‘দক্ষিণ এশিয়া মার্কেটে জুস ও দুগ্ধজাত কোমলপানীয় ব্যবসার দ্রুত প্রবৃদ্ধি আমাদের ব্যবসা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।’ বিজ্ঞপ্তি।