দক্ষ মানবসম্পদের অভাব আছে দেশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে দক্ষ মানবসম্পদের অভাব রয়েছে। সে কারণেই এখন অনেক বিদেশি নাগরিক এ দেশে উচ্চপদে কাজ করছেন। দেশের কর্মীদের ঠিকমতো প্রশিক্ষণ দিতে পারলে তাঁরাও দক্ষ হয়ে উঠবেন।
ঢাকার মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) মিলনায়তনে গতকাল সোমবার ‘ব্যবসায় সংকটকালীন সুযোগ’ শীর্ষক এক কর্মশালায় বক্তারা এ কথা বলেছেন। যৌথভাবে কর্মশালাটির আয়োজন করে ডিসিসিআই ও যুক্তরাষ্ট্রের লিডারশিপ ইন মোশন (লিম) গ্লোবাল।
কর্মশালার প্রধান অতিথি ঢাকা চেম্বারের সভাপতি হোসেন খালেদ বলেন, দেশের মোট জনসংখ্যার৬৫ শতাংশের বয়স ৩৫ বছরের
নিচে হলেও দক্ষ মানবসম্পদের অভাব রয়েছে। তাই দক্ষ মানবসম্পদে তৈরি করতে আরও বেশি প্রশিক্ষণ কর্মসূচি নিতে হবে। তাঁর দাবি, বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের প্রতিবছর বেতন-ভাতা হিসেবে ৬০০ কোটি ডলার দিতে হচ্ছে।