দক্ষ শ্রমিকের পর্যাপ্ততা নিশ্চিত করতে দরকার চাহিদানির্ভর প্রক্রিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাজারে চাহিদানির্ভর প্রক্রিয়া ও প্রতিযোগিতাপূর্ণ অর্থনৈতিক খাতের উন্নয়নই দক্ষ শ্রমিকের পর্যাপ্ততা নিশ্চিত করতে পারে।ঢাকায় গতকাল শনিবার এক সেমিনারে বক্তারা এ কথা বলেন। সুইস কন্টাক্টের প্রকল্প স্কিলমার্ক এবং ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের (এমআরডিআই) যৌথ উদ্যোগে ব্র্যাক সেন্টার ইনে এই সেমিনারের আয়োজন করা হয়।এতে স্কিলমার্কের ন্যাশনাল অফিসার বেলায়েত হোসেন, ডিটিইর সাবেক মহাপরিচালক আবুল বাশার এবং বৈশাখী টিভির এডিটর ইন চিফ ও প্রধান নির্বাহী কর্মকর্তা মনজুরুল আহসান বুলবুল বক্তব্য দেন।সেমিনারে বক্তারা বলেন, শিল্প-কারখানা ও বাণিজ্যিক ব্যাংকগুলোতে প্রশিক্ষকের অভাব রয়েছে এবং প্রশিক্ষণ কারিকুলাম বা পাঠক্রমকে সমৃদ্ধ করতে হলে বাজার জরিপের মাধ্যমে নিত্যনতুন ধারণা নিতে হবে। সেই সঙ্গে প্রশিক্ষকদেরও দিতে হবে প্রশিক্ষণ। বিজ্ঞপ্তি।