দক্ষিণ আফ্রিকাকে ঢাকায় দূতাবাস খোলার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকাকে বাংলাদেশে দূতাবাস খোলার আহ্বান জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। শ্রীলঙ্কায় নিযুক্ত দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত জফ ডয়েজকে এ আহ্বান জানান ডিসিসিআই সভাপতি হোসেন খালেদ।
এই রাষ্ট্রদূতের সঙ্গে ঢাকার একটি হোটেলে গত মঙ্গলবার মতবিনিময় করেছেন ডিসিসিআইয়ের নেতারা। সভায় দক্ষিণ আফ্রিকার ব্যবসায়ীদের এ দেশে বিনিয়োগ করার আহ্বান জানান হোসেন খালেদ। ঢাকা চেম্বার থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
ঢাকা চেম্বার সভাপতি বলেন, বাংলাদেশের উদ্যোক্তাদের দক্ষিণ আফ্রিকার ভিসা পাওয়ার প্রক্রিয়া আরও সহজ করা প্রয়োজন। তিনি দেশের অবকাঠামো, কয়লা, জাহাজ নির্মাণ, চামড়া ও চামড়াজাত পণ্য, ওষুধ, বিদ্যুৎ ও জ্বালানি খাতে দক্ষিণ আফ্রিকার ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানান।
রাষ্ট্রদূত জফ ডয়েজ বলেন, দ্বিপক্ষীয় বাণিজ্যে বাংলাদেশ এগিয়ে থাকলেও উভয় দেশের ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বাড়ানো প্রয়োজন।