দক্ষিণ আফ্রিকার রেকর্ড পরিমাণ বাণিজ্য ঘাটতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলতি বছর অক্টোবর মাসে পণ্য-বাণিজ্যে দক্ষিণ আফ্রিকা রেকর্ড পরিমাণ ঘাটতির সম্মুখীন হয়েছে।দেশটির রাজস্ব সেবা বিভাগের পরিসংখ্যান অনুসারে, অক্টোবর মাসে দক্ষিণ আফ্রিকার বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে প্রায় ২৪০ কোটি ডলার (দুই হাজার ১২০ র্যান্ড)। মূলত রপ্তানি আয়ের তুলনায় আমদানি ব্যয়ের প্রবৃদ্ধি অনেক বেশি হওয়ায় এই ঘাটতি দেখা দিয়েছে। অক্টোবর মাসে দক্ষিণ আফ্রিকার পণ্য রপ্তানি বেড়েছে ৭ দশমিক ৮০ শতাংশ। একই সময় দেশটিতে পণ্য আমদানি বেড়েছে ১৬ দশমিক ৭০ শতাংশ। যন্ত্রপাতি, ইলেকট্রিক-সামগ্রী, রাসায়নিক পণ্য ও যানবাহন আমদানি বেড়ে যাওয়ায় আমদানির ওপর চাপ বেড়েছে, যা বাণিজ্য ঘাটতি বাড়িয়েছে।পরিসংখ্যান থেকে আরও দেখা যায়, অক্টোবর পর্যন্ত বার্ষিক বাণিজ্য ঘাটতি হয়েছে এক হাজার ১৯০ কোটি ডলার। সূত্র: এএফপি।