দক্ষিণ এশিয়ায় খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ এশিয়ায় খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার দাবিতে গতকাল বুধবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন ও শোভাযাত্রার আয়োজন করা হয়। দেশের নাগরিক সমাজের বিভিন্ন সংগঠন এই মানববন্ধনে অংশ নেয়।এগ্রিকালচারার্স রিপোর্টার্স ফোরাম, ইক্যুইটিবিডি, বাংলাদেশ কৃষক ফেডারেশন, কোস্টাল ডেভেলপমেন্ট পার্টনারশিপ, নাগরিক উদ্যোগ, মিডিয়া ফাউন্ডেশন ফর ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট এবং সাউথ এশিয়ান অ্যালায়েন্স ফর পোভার্টি ইরাডিকেশন (সাপি) সম্মিলিতভাবে এই মানববন্ধন ও শোভাযাত্রার আয়োজন করে। এতে বক্তব্য দেন ইক্যুইটিবিডির মোস্তফা কামাল আকন্দ, সাপির পক্ষে রেজাউল করিম চৌধুরী, কৃষক ফেডারেশনের জায়েদ ইকবাল খান ও মহিউদ্দিন হাওলাদার মহিন, বরগুনার কৃষক ও মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, কোস্ট ট্রাস্টের সোহেল ইকবাল এবং আইএমএসইর দেবায়নী বসু। বিজ্ঞপ্তি।