দক্ষিণ এশিয়ায় মুদ্রা অদলবদল প্রবর্তন করতে চায় ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ এশিয়ার দেশগুলোর পরস্পরের মধ্যে মুদ্রা অদলবদল (কারেন্সি সোয়াপ) ব্যবস্থা চালু করতে আগ্রহী ভারত। এই ব্যবস্থা চালু হলে জরুরি অবস্থায় মুদ্রার ওপর চাপ কমে যাবে বলে মনে করে দেশটি। খবর বিজনেস লাইনের।ভারতের পররাষ্ট্রসচিব রঞ্জন মাথাই গত সোমবার নয়াদিল্লিতে সার্ক দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সম্পৃক্ততা-বিষয়ক এক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে এ কথা বলেন।মাথাই বলেন, মুদ্রা অদলবদলের জন্য দক্ষিণ এশিয়ার কেন্দ্রীয় ব্যাংকগুলোর মধ্যে একটি সমঝোতা চুক্তি করতে ভারত কাজ করে যাচ্ছে।উল্লেখ্য, মুদ্রা অদলবদল হলো এমন একটি প্রক্রিয়া, যেখানে একটি দেশের বিহিত মুদ্রায় প্রদেয় মূল ও সুদ অন্য দেশের বিহিত মুদ্রার মূল ও সুদের সঙ্গে বিনিময় করা যায়। যেমন: যুক্তরাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানের সুইস ফ্রাঁ প্রয়োজন আর সুইস কোনো প্রতিষ্ঠানের প্রয়োজন মার্কিন ডলার। এই অবস্থায় দুই প্রতিষ্ঠান একটি অদলবদল চুক্তিতে আসতে পারে। এই বিনিময়ের জন্য তারা একটি সুদের হারেও সম্মত হবে।মাথাই আরও বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সম্পৃক্ততা শুধু প্রয়োজনই নয়, বরং অপরিহার্য।