দক্ষিণ কোরিয়াকে বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ব্যবসা-বান্ধব বিনিয়োগ নীতির সুযোগ নিতে দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
কোরিয়ার সিউলে গতকাল শনিবার কোরিয়ান ফেডারেশন অব স্মল অ্যান্ড মিডিয়াম ইনভেস্টমেন্টের আয়োজনে অনুষ্ঠিত বাংলাদেশ-কোরিয়া যৌথ বাণিজ্যবিষয়ক বৈঠকে এ আহ্বান জানান তিনি। বাণিজ্য মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান খান, এ কে খান অ্যান্ড কোম্পানির এমডি সালাউদ্দিন কাশেম খান এবং এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনার্সের চেয়ারম্যান ইফতি ইসলাম বৈঠকে বক্তব্য দেন। ২৯ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধিদল নিয়ে বাণিজ্যমন্ত্রী কোরিয়া সফর করছেন।
বাণিজ্যমন্ত্রী অবকাঠামো উন্নয়ন, বিদ্যুৎ, গ্যাস ও তেল উত্তোলন, শিল্পপার্ক, তথ্যপ্রযুক্তি, জাহাজ নির্মাণ, কৃষিভিত্তিক কলকারখানা, বস্ত্র, পাটজাত পণ্য, বাইসাইকেল তৈরি ইত্যাদি খাতে বিনিয়োগের সুযোগের কথা তুলে ধরেন।