দক্ষিণ কোরিয়ার বাণিজ্য উদ্বৃত্ত ঊর্ধ্বমুখী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ কোরিয়ার বাণিজ্য উদ্বৃত্ত ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে। গত সেপ্টেম্বর মাসে দেশটির বাণিজ্য উদ্বৃত্তের পরিমাণ বেড়ে ৩০৭ কোটি মার্কিন ডলারে উন্নীত হয়েছে। রপ্তানির বিপরীতে ব্যাপকহারে আমদানি কমায় দেশটিতে বাণিজ্য উদ্বৃত্ত বেড়েছে। গতকাল রোববার সরকারি সংস্থা কোরিয়া কাস্টমস সার্ভিসেসের (কেসিএস) এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ পেয়েছে। এর আগে অবশ্য বাণিজ্য উদ্বৃত্তের পরিমাণ ৩১৫ কোটি ডলার হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল।আলোচ্য মাসে দেশটির পণ্য রপ্তানি ২ শতাংশ কমে চার হাজার ৫৫৭ কোটি ডলারে নেমে এসেছে। এর বিপরীতে আমদানি ৬ দশমিক ১ শতাংশ কমে চার হাজার ২৫০ কোটি ডলারে নেমে আসে। এর ফলে বাণিজ্য উদ্বৃত্তের পরিমাণ বেড়ে যায়।একই মাসে দক্ষিণ কোরিয়ায় পেট্রোলিয়াম ও টেলিযোগাযোগ পণ্যের রপ্তানি যথাক্রমে ২২ দশমিক ১ শতাংশ ও ১৩ দশমিক ২ শতাংশ বেড়েছে। তবে আন্তর্জাতিক বাণিজ্য পরিস্থিতি যথেষ্ট খারাপ হওয়ার কারণে আলোচ্য মাসে জাহাজ, ইলেট্রনিকস, গাড়ি ও যন্ত্রপাতি রপ্তানি যথাক্রমে ৪৯ দশমিক ৯ শতাংশ, ১১ শতাংশ, ৪ দশমিক ৫ শতাংশ ও ৪ দশমিক ১ শতাংশ কমেছে।অন্যদিকে কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতির আমদানি যথাক্রমে ৮ শতাংশ ও ৪ দশমিক ৮ শতাংশ কমেছে।চলতি বছরের প্রথম নয় মাসে দক্ষিণ কোরিয়া ৪০ হাজার ৮৪০ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে। সূত্র: বাসস ও সিনহুয়া।