দক্ষিণ কোরিয়ায় হঠাৎ সুদের হার বৃদ্ধি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ কোরিয়ার কেন্দ্রীয় ব্যাংক অনেকটা হঠাৎ করেই গত শুক্রবার দেশটির নীতিনির্ধারণী সুদের হার বাড়িয়েছে।এর ফলে বিশ্বে অর্থনৈতিক সংকট শুরু হওয়ার পর এই প্রথম দক্ষিণ কোরিয়া সুদের হার বাড়ানোর দিকে গেল। এর আগে সর্বশেষ ২০০৮ সালের আগস্ট মাসে দেশটির কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়িয়েছিল।ব্যাংক অব কোরিয়া এই হার ২ শতাংশ থেকে বাড়িয়ে সোয়া ২ শতাংশে উন্নীত করেছে। আগামী দিনগুলোয় দেশটিতে মূল্যস্ফীতির হার বেড়ে যেতে পারে—এমন আশঙ্কা থেকে সুদের হার বাড়ানোর পদক্ষেপ নেওয়া হয়েছে। মালয়েশিয়া ও অস্ট্রেলিয়ার পদাংক অনুসরণ করে দক্ষিণ কোরিয়া সুদের হার বাড়িয়েছে বলে বিশ্লেষকেরা মন্তব্য করেছেন। বিবিসি।