দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে বাজেটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক বলেছেন, পুরোপুরি না হলেও ২০১০-২০১১ সালের জাতীয় বাজেটে খুলনা অঞ্চলের মানুষের আশা-আকাঙ্ক্ষার অনেকটাই প্রতিফলন ঘটেছে। তিনি বলেন, অতীতে কোনো সরকার জাতীয় বাজেটে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে এতটা আন্তরিকতা প্রদর্শন করেনি।সিটি মেয়র গতকাল মঙ্গলবার খুলনা নগরের একটি হোটেলে বাজেট-পরবর্তী এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র) খুলনা জেলা কমিটি এ সভার আয়োজন করে।সুপ্রর খুলনা জেলা কমিটির আহ্বায়ক কাজী ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিভাগীয় প্রেসক্লাব ফেডারেশনের সভাপতি লিয়াকত আলী ও সিটি করপোরেশনের প্যানেল মেয়র রুমা খাতুন।সভায় অন্যান্যের মধ্যে অধ্যাপক জাফর ইমাম, খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবদুল্লাহ হোসেন, সুপ্রর কেন্দ্রীয় সদস্য এ জেড এম ফারুক, জাকিয়া আকতার, শাহিন জামাল পন, রসু আকতার প্রমুখ বক্তব্য দেন। তালুকদার আবদুল খালেক বলেন, জাতীয় বাজেটে পদ্মা সেতু নির্মাণ, পাইপ লাইনের মাধ্যমে খুলনা অঞ্চলে গ্যাস সরবরাহ, পাট খাতের উন্নয়ন, বন্ধ ঘোষিত কলকারখানা চালু, খানজাহান আলী বিমানবন্দর নির্মাণসহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এই অঞ্চলের বরাদ্দ রাখা হয়েছে।