দক্ষিণ-পূর্ব এশিয়ায় উড্ডয়ন বাড়ছে এমিরেটসের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমিরেটস এয়ারলাইন দক্ষিণ-পূর্ব এশিয়ার গুরুত্বপূর্ণ তিনটি গন্তব্য ফিলিপাইনের ম্যানিলা, ইন্দোনেশিয়ার জাকার্তা ও মালয়েশিয়ার কুয়ালালামপুরে তাদের বিমানের ফ্লাইট বা উড্ডয়ন বাড়ানোর পরিকল্পনা হাতে নিয়েছে।যাত্রী চাহিদা বাড়ার পরিপ্রেক্ষিতে বিমান সংস্থাটি এ সিদ্ধান্ত নেয়। সে অনুযায়ী আগামী ৩ ডিসেম্বর দুবাই থেকে কুয়ালালামপুর, ২০১৩ সালের ১ জানুয়ারি ম্যানিলায় ও ১ মার্চ জাকার্তায় অতিরিক্ত ফ্লাইট বা উড্ডয়ন শুরু হবে। তখন দুবাই-জাকার্তা ও দুবাই-ম্যানিলা পথে এমিরেটসের যাত্রী পরিবহনক্ষমতা ৫০ শতাংশ বাড়বে।এমিরেটস ১৯৯০ সালে ফিলিপাইনে, ১৯৯২ সালে ইন্দোনেশিয়া ও ১৯৯৬ সালে কুয়ালালামপুরে বিমান পরিবহন কার্যক্রম শুরু করে। বিজ্ঞপ্তি।