দক্ষিণাঞ্চলে পাটের ব্যাপক আবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাস দুয়েক পরেই এ মৌসুমের পাট কাটা শুরু হবে
মাস দুয়েক পরেই এ মৌসুমের পাট কাটা শুরু হবে

চলতি মৌসুমে দেশের দক্ষিণাঞ্চলে এক লাখ ৯৪ হাজার ৮৮০ হেক্টর জমিতে পাটের আবাদ সম্পন্ন করা হয়েছে। তাই এ অঞ্চলে বর্তমানে ভারী বৃষ্টির মধ্যেও কৃষকেরা পাট চাষে ব্যস্ত সময় কাটাচ্ছেন। এবার এ অঞ্চলের ১১টি জেলায় পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে দুই লাখ এক হাজার ১৬৫ হেক্টর জমিতে। শেষ পর্যন্ত আবহাওয়া ভালো থাকলে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি পাট উৎপাদিত হবে বলে কৃষি কর্মকর্তারা জানান। এখানে মোট আবাদকৃত পাটের মধ্যে দেশি জাতের আবাদ হয়েছে চার হাজার ৮১ হেক্টর, তোষা এক লাখ ৭৭ হাজার ২৬৩ হেক্টর, মেস্তা নয় হাজার ৭৯৬ হেক্টর ও কেনাফ জাতের আবাদ হয়েছে তিন হাজার ৭৪০ হেক্টর জমিতে। আবাদকৃত জমি থেকে এ বছর পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৯ লাখ ৫৭ হাজার ১২৩ বেল (এক বেল সমান পাঁচ মণ) পাট। আগামী দুই মাস পর পাটের কর্তন শুরু হবে।