দর পড়েছে বেশির ভাগ প্রতিষ্ঠানের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৮-দলীয় জোটের ডাকা হরতালে আজ বৃহস্পতিবার শেয়ারবাজার বেশ মন্দা। সাধারণ সূচকের হার নিম্নমুখী। দাম কমেছে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের।সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হওয়ার পর থেকেই সাধারণ সূচক নিম্নমুখী। বেশ কিছুক্ষণ পর নিম্নমুখী প্রবণতার ধারা কিছুটা কমলেও সামগ্রিক সূচক ঋণাত্মকই আছে।ডিএসইতে বেলা সোয়া বারোটায় সাধারণ সূচক ৪৮.১৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছিল ৩৮৮৯ পয়েন্টে। মোট লেনদেন হয়েছিল ৫৫ কোটি টাকার।এ সময় বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে (১৭৬)। বেড়েছে ২০টির, অপরিবর্তিত রয়েছে ২৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।ডিএসইতে এ সময় লেনদেনের শীর্ষে থাকা পাঁচটি প্রতিষ্ঠান হলো: গোল্ডেন হারভেস্ট লিমিটেড, সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি লিমিটেড, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস, প্রিমিয়ার সিমেন্ট, ইউনাইটেড এয়ারওয়েজ।