দরপতন অব্যাহত পুঁজিবাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের পুঁজিবাজারে আজ বৃহস্পতিবারও দরপতনের ধারা অব্যাহত ছিল। গতকালের ধারাবাহিকতায় আজও দুই স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। ফলে সূচকও কমেছে। তবে লেনদেন সামান্য বেড়েছে উভয় স্টক এক্সচেঞ্জে।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ১০৩.২০ পয়েন্ট বা ১ দশমিক ৯ শতাংশ কমে ৫৩০৮.৭৮ পয়েন্টে দাঁড়িয়েছে। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। পাঁচ মিনিটের মাথায় সূচক ২২ পয়েন্ট বেড়ে যায়। তবে ১৫ মিনিট শেষে সূচকের তীর নিম্নমুখী হয়, যা সারা দিনই অব্যাহত ছিল।ডিএসইতে আজ মোট ২৫০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ২২০টিরই দাম কমেছে। বেড়েছে ২৪টির আর অপরিবর্তিত রয়েছে দুটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।স্টক এক্সচেঞ্জটিতে আজ ৩৪৪ কোটি টাকার শেয়ারের লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে এক কোটি টাকা বেশি।দিন শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো গ্রামীণফোন, সোস্যাল ইসলামী ব্যাংক, তিতাস গ্যাস, ওয়ান ব্যাংক, বেক্সিমকো, যমুনা ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, এনবিএল, সিটি ব্যাংক ও মালেক স্পিনিং।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ২৫১.২৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫১৪৮.০২ পয়েন্টে। সিএসইতে আজ ৩৪ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে পাঁচ কোটি টাকা বেশি।