দরপতন ও শেয়ারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণ অনুসন্ধান করছে বিএসইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারের সাম্প্রতিক দরপতনের পেছনের কারণ অনুসন্ধান করছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একই সঙ্গে সাম্প্রতিক সময়ে কিছু কিছু শেয়ারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করেছে কমিশন।

আজ বুধবার বিএসইসির সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

কমিশন বলছে, গঠিত তদন্ত কমিটির অনুসন্ধানের ভিত্তিতে যদি কারও বিরুদ্ধে কোনো সিকিউরিটিজ আইন ভঙ্গের অভিযোগ পাওয়া যায়, তবে যত দ্রুত সম্ভব কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। এরই মধ্যে বিধিভঙ্গের দায়ে ১৮টি ব্রোকারেজ হাউস ও স্টক ডিলারকে আইনের (এনফোর্সমেন্ট) আওতায় এনেছে কমিশন। যেসব কোম্পানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, এর মধ্যে রয়েছে জেএমআই সিরিঞ্জ, আলহাজ টেক্সটাইল, বঙ্গজ লিমিটেড, সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি, সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানিসহ আরও বেশ কয়েকটি কোম্পানি।