দরপতন ঘটলেও বেড়েছে লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শেয়ারবাজারে গতকাল বুধবার দরপতন হয়েছে। দিনের লেনদেন শেষে দুই বাজারেই বেশির ভাগ কোম্পানির দরপতন হওয়ায় সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে কমে গেছে।তবে মূল্যসূচক কমে গেলেও দুই স্টক এক্সচেঞ্জেই লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে।গতকাল দিন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে ৯৪ দশমিক ৩৩ পয়েন্ট কমে চার হাজার ৯৬৮ দশমিক ৭৮ পয়েন্টে দাঁড়িয়েছে। অর্থাৎ ডিএসইর সূচক আবারও পাঁচ হাজার পয়েন্টের নিচে নেমে গেছে।সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে গতকাল ডিএসইতে লেনদেন শুরু হয়েছিল। তবে দুপুর ১২টার পর থেকেই মূল্যসূচক নিম্নমুখী হয়। শেষ পর্যন্ত কয়েকবার ওঠানামার পর দিনশেষে সূচক নিম্নমুখী থাকে।দিনশেষে ডিএসইতে মোট ২৬৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ২১৮টিরই দাম কমেছে। বেড়েছে ৩৫টির আর অপরিবর্তিত রয়েছে ১০টি প্রতিষ্ঠানের দাম।তবে স্টক এক্সচেঞ্জটিতে গতকাল ৪২১ কোটি টাকা লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৯৪ কোটি টাকা বেশি।ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো: যমুনা অয়েল, ইউনাইটেড এয়ার, উত্তরা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, বেক্সিমকো, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক, বেক্সিমকো ফার্মা, সিটি ব্যাংক ও ফু-ওয়াং সিরামিকস।অন্যদিকে, গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক আগের দিনের তুলনায় ২৪৫ দশমিক ২৪ পয়েন্ট কমে ১৪ হাজার ৯ দশমিক ৭৮ পয়েন্টে দাঁড়িয়েছে।সিএসইতে লেনদেন হওয়া ১৯০টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে মাত্র ৩২টির, কমেছে ১৪৬টির আর অপরিবর্তিত রয়েছে ১০ প্রতিষ্ঠানের দাম।তবে স্টক এক্সচেঞ্জটিতে গতকাল ৫৯ কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে আট কোটি টাকা বেশি।