দরপতন চলছেই
দেশের শেয়ারবাজারে দরপতন চলছেই। গতকালের ধারাবাহিকতায় আজ সোমবারও দরপতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। দুই বাজারেই বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। ফলে সূচকের বড় পতন হয়েছে।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৭০ পয়েন্ট কমে ৪ হাজার ১৮৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। শুরুতেই সূচকের পতন হয় ২৭ পয়েন্ট। কিছুক্ষণ পর সূচক দুই পয়েন্ট বাড়লেও আবার দরপতনের ধারা শুরু হয়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।আজ ডিএসইতে মোট ২৬৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ২৩১টির দাম কমেছে; বেড়েছে ২০টির আর অপরিবর্তিত রয়েছে ১৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আজ এই স্টক এক্সচেঞ্জে ১৭০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১৪২ কোটি টাকা কম।ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: ইউনিক হোটেল, ইউনাইটেড এয়ার, পূবালী ব্যাংক, বিএসসিসিএল, যমুনা অয়েল, তিতাস গ্যাস, এনবিএল, আরএন স্পিনিং, সায়হাম কটন, আমরা টেকনোলজিস প্রভৃতি।অন্যদিকে, দিনের লেনদেন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক গতকালের চেয়ে ২০২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২ হাজার ৪৭৭ পয়েন্টে। সিএসইতে আজ ১৬৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৫১টির দাম কমেছে; বেড়েছে ১৩টির আর অপরিবর্তিত রয়েছে তিনটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইতে আজ ২৩ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ২০ কোটি টাকা কম।