দরপতনে লেনদেন চলছে ঢাকার শেয়ারবাজারে
সপ্তাহের দ্বিতীয় দিন আজ সোমবার শুরু থেকে দরপতনের মধ্য দিয়ে লেনদেন চলছে ঢাকার শেয়ারবাজারে। দুপুর সাড়ে ১২টায় লেনদেনের দুই ঘণ্টা শেষে ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে।ফলে সূচকের বড় পতন লক্ষ করা গেছে।সেই সঙ্গে লেনদেনেও চলছে ধীর গতি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টায় ডিএসইর ডিএসইএক্স সূচক পৌনে ২ শতাংশ অর্থাত্ ৬৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৩,৭০৫ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের নিম্নমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়, যা এখনো অব্যাহত রয়েছে।
এই সময়ে ডিএসইতে ২৬৭ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিরগুলোর মধ্যে ২২৬টির দাম কমেছে, বেড়েছে ২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
এই সময় পর্যন্ত ডিএসইতে ৭৯ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।
আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বিএসসিসিএল, আরগন ডেনিমস, জেএমআই সিরিঞ্জ, লাফার্জ সুরমা সিমেন্ট, স্কয়ার ফার্মা, এনভয় টেক্সটাইল, বিডি বিল্ডিং, বিএসসি, ইউনাইটেড এয়ার, সিএমসি কামাল প্রভৃতি।