দরপতনে লেনদেন শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূচক ও লেনদেনে নিম্নমুখী প্রবণতায় শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। আজ রোববার বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। এর ফলে সূচকের পতন হয়েছে। একই সঙ্গে লেনদেনও কমেছে দুই বাজারে।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক গত বৃহস্পতিবারের চেয়ে ৩০ পয়েন্ট কমে ৪১৪৪ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। আধা ঘণ্টায় সূচক ছয় পয়েন্ট বাড়লেও এরপর থেকে সূচক নিম্নমুখী হয়। সূচকের নিম্নমুখী প্রবণতা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।আজ ডিএসইতে মোট ২৬৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৯৮টিরই দাম কমেছে। বেড়েছে ৪৪টির আর অপরিবর্তিত রয়েছে ২১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আজ এই স্টক এক্সচেঞ্জে ১৯৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ২৮ কোটি টাকা কম।দিনের লেনদেন শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: বেক্সিমকো, ইউনাইটেড এয়ার, ইউনিক হোটেল, এনবিএল, মেঘনা পেট্রোলিয়াম, সায়হাম কটন, এনভয় টেক্সটাইল, গ্রামীণ ফোন, সামিট পাওয়ার ও ইউসিবিএল।অন্যদিকে, বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ১১৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২৬১৭ পয়েন্টে। সিএসইতে আজ ১৬১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ২২টির দাম বেড়েছে। কমেছে ১৩৪টির আর অপরিবর্তিত রয়েছে পাঁচটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইতে আজ ৫০ কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে নয় কোটি টাকা কম।