দরপতনের আবর্তে পুঁজিবাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দরপতনের আবর্তে ঘুরছে দেশের শেয়ারবাজার। মাঝে-মধ্যে দু-একদিন বাজার ঊর্ধ্বমুখী থাকলেও সেটা স্থায়ী হতে পারছে না। আর তাই বিনিয়োগকারীদের মধ্যে এক প্রকার আতংক বিরাজ করছে। অনেকের মধ্যে ভীত হয়ে শেয়ার বিক্রির (পেনিক সেল) প্রবণতাও লক্ষ করা গেছে। এর ফলে দরপতন আরও ত্বরান্বিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ রোববারও বড় ধরনের দরপতন হয়েছে বাজারে। বেলা আড়াইটায় দিনের লেনদেন শেসে দেশের দুই স্টক এক্সচেঞ্জেই প্রায় সব প্রতিষ্ঠানের শেয়ার দর হারিয়েছে। এর ফলে সূচকের বড় পতন হয়েছে।এ দিকে দরপতনের প্রতিবাদে বেলা তিনটার দিকে কিছু বিনিয়োগকারী বিক্ষোভ করেছেন। ডিএসইর মূল ভবনের সামনে তাঁরা বিক্ষোভ প্রদর্শন করেন। এসময় তাঁরা দরপতনের প্রতিবাদে বিভিন্ন শ্লোগান দেন।বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বাজারে প্রাতিষ্ঠানিক ও বড় বিনিয়োগকারীরা নিষ্ক্রিয় থাকায় দরপতন চলছে। এমনিতেই বেশ কিছুদিন ধরে বাজারে তারল্য ও আস্থার সংকট বিরাজ করছে। এ অবস্থায় প্রাতিষ্ঠানিক ও বড় বিনিয়োগকারীদের নিষ্ক্রিয়তা দরপতন আরও ত্বরান্বিত করছে। এর ফলে অনেক বিনিয়োগকারী নিজেদের হাতে থাকা শেয়ার বিক্রি করে বাজার থেকে বেরিয়ে যাচ্ছেন।ডিএসই সূত্রে জানা যায়, আজ দিনের লেনদেন শেষে ডিএসইর ডিএসইএক্স সূচক সোয়া দুই শতাংশ বা ৮২ পয়েন্ট কমে ৩৭৭৪ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে সকাল সাড়ে ১০টায় ডিএসইতে লেনদেন শুরু হয়। শুরুতে সূচক বাড়ে ১০ পয়েন্ট। কিছুক্ষণের মধ্যে সূচক নিম্নমুখী হয়। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সূচক কমার হারও বাড়তে থাকে। এমনকি লেনদেনের শেষ পর্যন্ত সূচকের নিম্নমুখী প্রবণতা অব্যাহত থাকে।আজ ডিএসইতে মোট ২৭১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ২৩৩টিরই দাম কমেছে; বেড়েছে মাত্র ২৬টির আর অপরিবর্তিত রয়েছে ১২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।এই স্টক এক্সচেঞ্জে আজ লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১৭০ কোটি টাকায়, যা গত বুধবারের চেয়ে ১০ কোটি টাকা কম।দিনের লেনদেন শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে: ওরিয়ন ফার্মা, পূবালী ব্যাংক, সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি, ইউনিক হোটেল, ইউনাইটেড এয়ার, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, আরগন ডেনিমস, বেক্সিমকো, গ্লোবাল হেভি কেমিক্যাল ও বিএসসিসিএল।ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের বড় পতন হয়েছে। আজ সিএসইর সার্বিক মূল্যসূচক ২৪৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১১৭৬৫ পয়েন্টে।সিএসইতে আজ মোট ১৭৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৫৯টিরই দাম কমেছে; বেড়েছে মাত্র ১০টির আর অপরিবর্তীত রয়েছে ছয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এই স্টক এক্সচেঞ্জে আজ ২১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে আট কোটি টাকা কম।