দরপতনের ধারায় ডিএসই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত সপ্তাহের শেষ দুই কর্মদিবসে সূচকের উল্লম্ফন দেখা গেলেও আজ রোববার চলতি সপ্তাহের প্রথম দিনে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্যাপক দরপতন লক্ষ করা গেছে। বেলা আড়াইটায় সূচক ৪০০০ পয়েন্টের নিচে নেমে যায়। তবে সূচক ৪০০০ পয়েন্টের উপরে থেকেই শেষ হয় দিনের লেনদেন। আজ সাধারণ সূচক কমে গেছে ১৬৩ পয়েন্ট। পাশাপাশি কমে লেনদেনের পরিমাণ ও লেনদেন হওয়া প্রায় সব প্রতিষ্ঠানের শেয়ারের দর।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক গত বৃহস্পতিবারের চেয়ে ১৬৩ পয়েন্ট কমে ৪,০০১ পয়েন্টে দাঁড়ায়। সকাল সাড়ে ১০টায় সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়। লেনদেনের ১৫ মিনিটের মাথায় সূচক গত বৃহস্পতিবারের চেয়ে প্রায় ৭৪ পয়েন্ট কমে। এক ঘণ্টায় কমে ৯২ পয়েন্ট। দুই ঘণ্টায় কমে ১০২ পয়েন্ট। তিন ঘণ্টায় কমে ১৩৬ পয়েন্ট। বেলা আড়াইটায় সূচক ১৭৪ পয়েন্ট কমে সাধারণ সূচকের অবস্থান চার হাজার পয়েন্টের নিচে অর্থাত্ ৩,৯৯০ পয়েন্টে দাঁড়ায়। পরে একটু ঊর্ধ্বমুখী হয়ে ৪,০০১ পয়েন্টে স্থির হয় সূচক। এভাবে দিনভর নামতে থাকে সূচক।আজ ডিএসইতে লেনদেন হওয়া ২৫৮টি প্রতিষ্ঠানের মধ্যে মাত্র ১৪টির দাম বাড়ে। কমে ২৪৩টির আর অপরিবর্তিত ছিল একটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।স্টক এক্সচেঞ্জটিতে আজ ১৩৮ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গত বৃহস্পতিবারের চেয়ে প্রায় ৪৭ কোটি টাকা কম।ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো গ্রামীণফোন, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, লংকা-বাংলা ফিন্যান্স লিমিটেড, বেক্সিমকো, যমুনা অয়েল, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড, স্কয়ার ফার্মা, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেড।