দরপতনের ধারায় ডিএসই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূচকের নিম্নগামী প্রবণতার মধ্যে শেষ হলো দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) আজ সোমবারের লেনদেন। গতকাল রোববারও সূচকের নিম্নগতিতে শেষ হয়েছিল লেনদেন। আজ লেনদেনের পাশাপাশি কমে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম। ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, ডিএসই সাধারণ মূল্যসূচক আজ দিন শেষে গতকালের চেয়ে ৭৫ পয়েন্ট কমে ৪,১৫৯ পয়েন্টে দাঁড়ায়। লেনদেনের পাঁচ মিনিটের মাথায় সূচক গতকালের চেয়ে চার পয়েন্ট কমে গেলেও ১৫ মিনিটে তা বেড়ে যায় আট পয়েন্ট। এরপর আধা ঘণ্টায় কমে ২৪ পয়েন্ট। এক ঘণ্টায় কমে ২৯ পয়েন্ট। বেলা একটায় কমে ৫৪ পয়েন্ট। সূচকের তির আরও কমে বেলা দেড়টায় দাঁড়ায় ৭৮ পয়েন্ট। এভাবে সূচকের নিম্নমুখী প্রবণতায় শেষ হয় লেনদেন।আজ ডিএসইতে লেনদেন হওয়া ২৬৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৪৮টির দাম বাড়ে। কমে ২০০টির আর অপরিবর্তিত ছিল ১৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।স্টক এক্সচেঞ্জটিতে আজ মোট ২২৪ কোটি টাকার লেনদেন হয়, যা গতকালের চেয়ে প্রায় ৩৭ কোটি টাকা কম।ডিএসইতে আজ লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো: গ্রামীণফোন, বাংলাদেশ সাবমেরিন কেব্ল কোম্পানি লিমিটেড, যমুনা অয়েল, আরএন স্পিনিং মিলস, কেয়া কসমেটিকস, বেক্সিমকো, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, লংকা-বাংলা ফিন্যান্স, তিতাস গ্যাস এবং মেঘনা পেট্রোলিয়াম।