দরপতনের প্রতিবাদে আজও বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে অব্যাহত দরপতনের প্রতিবাদে আজ বৃহস্পতিবার ডিএসইর সামনে বিক্ষোভ করছেন বিনিয়োগকারীরা। তবে যান চলাচলে তেমন বাধার সৃষ্টি হয়নি। বাংলাদেশ বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে বেলা সোয়া একটার দিকে এই বিক্ষোভ শুরু হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সোয়া একটার দিকে সাধারণ মূল্যসূচক ৬৮ পয়েন্ট কমে গেলে বিনিয়োগকারীরা ডিএসইর সামনে এসে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় বিনিয়োগকারীরা বাজারে স্থিতিশীলতা আনতে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেন।