দরপতনের প্রতিবাদে আজও বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শেয়ারবাজারে আজ বৃহস্পতিবারও দরপতনের মধ্যে লেনদেন চলে। এতে পুঁজি হারিয়ে দরপতনের প্রতিবাদে আজও কিছু বিনিয়োগকারী বিক্ষোভ করেছেন। বেলা একটার দিকে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল ভবনের সামনে এই কর্মসূচি পালন করা হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, গত তিন দিনের ধারাবাহিকতায় আজও প্রায় শুরু থেকেই দরপতনের মধ্যে লেনদেন চলে শেয়ারবাজারে। আর এতে পুঁজি হারিয়ে বিনিয়োগকারীরা ডিএসইর সামনে জড়ো হন। বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে ডিএসইর সামনে বিক্ষোভ করেন তাঁরা।এ সময় তাঁরা বরাবরের ন্যায় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান মো. খায়রুল হোসেন ও ডিএসইর সভাপতি রকিবুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। একই সঙ্গে লেনদেন বন্ধ রাখতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান তাঁরা।এ বিষয়ে বিনিয়োগকারী ঐক্য পরিষদের এক নেতা বলেন, অব্যাহত দরপতনে বিনিয়োগকারীরা নিঃস্ব হয়ে যাচ্ছেন। এ অবস্থায় বাজারে স্থিতিশীলতা আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।তবে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে দিনের লেনদেন শেষ হয়।